ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচন স্থগিত ঘোষণা

আহসান হাবীব (নাহিদ)জেলা প্রতিনিধিঃ

সকাল থেকে ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে অনিয়মের খবর আসতে থাকায় অবশেষে গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনের উপনির্বাচন স্থগিত ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিতে দেখেছি। তাই উপনির্বাচন বন্ধ করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করার পর প্রেস বিফ্রিং এ তিনি এ কথা বলেন। এর আগে দফায় দফায় ভোটকেন্দ্র স্থগিত করা হয়।

সিইসি বলেন, আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করছি। ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছি। এ সময় সিইসিকে অনেকটা অসহায় মনে হয়েছে। কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, নিয়ন্ত্রণের বাইরে কি কারণে চলে গেলো, তা আমরা বলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটাই। আপনারাও দেখতে পেয়েছেন যে গোপন কক্ষে কী হচ্ছে। কেনো হচ্ছে, এখন তা চটজলদি বলতে পারবো না।

এ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।

লেখক