এই প্রথম বারের মতো রাজবাড়ীতে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে জেলার পাঁচটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের(ইভিএমে’র) মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ( তালগাছ) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ(তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু(মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু( আনারস) প্রতীক নিয়ে পেয়েছে ২৮ ভোট।
সংরক্ষিত ১নং মহিলা ওয়ার্ডের( রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) সদস্য পদে মিসেস শাহানা বেগম (বই) প্রতীকে ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন নূরজাহান বেগম (মাইক) ৮৪। এছাড়া সংরক্ষিত ২নং মহিলা ওয়ার্ডের (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) সদস্য পদে একক প্রার্থী হওয়ায় সফুরা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
১নং ওয়ার্ড সদস্য হিসেবে মো. আজম আলী মন্ডল (অটোরিক্সা) প্রতীকে ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী মোঃ শওকত হাসান (হাতি) প্রতীকে ৯১ ভোট পেয়েছেন।
২নং ওয়ার্ড সদস্য হিসেবে মো. ইউনুছ মোল্লা (তালা) প্রতীকে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী মো. ফারুক ইকবাল চৌধুরী (টিউবওয়েল) প্রতীকে ২২ ভোট পেয়েছেন।
৩নং ওয়ার্ড সদস্য হিসেবে গাবিন্দ কুমার কুন্ডু (উট পাখি) প্রতীকে ৯৯ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী আবুল কাশেম সারোয়ার(টিউবওয়েল) প্রতীকে ৪৩ ভোট পেয়েছেন।।
৪নং ওয়ার্ড সদস্য হিসেবে মো. আব্দুল বারিক বিশ্বাস (অটোরিক্সা) প্রতীকে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী মো. শামিম মিয়া (তালা) প্রতীকে ৩১ ভোট পেয়েছেন।
৫নং ওয়ার্ড সদস্য হিসেবে মো. ইউসুফ হোসেন (তালা) প্রতীকে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী এবিএম রোকনুজ্জামান (টিউবওয়েল) প্রতীকে ৩০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এবার চেয়ারম্যান পদে ৩ জন, ৫টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৮ জন এবং একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ৭জনসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।