ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের নানান আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস ২০২২ পালিত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

আজ ১৮ই অক্টোবর শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে, বর্ণাঢ্য রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও পুরস্কার বিতরণের আয়োজন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে,শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।এই প্রতিপাদ্য কে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন হাজারো মানুষ।

এই সময় জেলা প্রশাসনের কার্যালয়ে, মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন, দীপংকর তালুকদার এমপি, সভাপতি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ও সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ।বিশেষ অতিথি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা।রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার, মীর আবু তৌহিদ।সদর সার্কেল পুলিশ সুপার, জাহিদ হোসেন।অতিরিক্ত জেলা প্রশাসক, সাইফুল ইসলাম।বিশেষ অতিথি: রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার, মীর আবু তৌহিদ।বিশেষ অতিথি: সদর সার্কেল পুলিশ সুপার, জাহিদ হোসেন।অতিরিক্ত জেলা প্রশাসক, সাইফুল ইসলাম।অতিরিক্ত জেলা প্রশাসক, নাসরিন সুলতানা।সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, শহিদুজ্জাম মহসিন (রোমান)সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, নাজমা বিনতে আমিন।রাঙ্গামাটি জেলা কো- অডিনেটর , নারী উন্নয়ন ফোরাম,মহিলা ভাইস ও প্যানেল চেয়ারম্যান, রাঙ্গামাটি সদর উপজেলা। তালিকাভুক্ত

সংগীত শিল্পী, এবং বাংলাদেশ বেতার রাঙ্গামাটির সংবাদ পাঠিকা, নাসরিন ইসলাম মনি।সহবিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থী, সহকারি শিক্ষক বৃন্দ,এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

একই সময় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় স্থাপিত ৫০০০ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এবং ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচারের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

 

লেখক