এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
শনিবার ২২শে অক্টোবর সকাল ৯ ঘটিকায় নিরাপদ সড়ক চাই কাউখালী শাখা’র আয়োজনে,
ইপসা’র সহযোগীতায় দিবসটি পালিত হয়।
এসময়, রেলী লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি চেয়ারম্যান জনাব বেলাল উদ্দীন!কাউখালী থানা তদন্ত অফিসার জনাব মোঃ হালিম।কাউখালী ফায়ার সার্ভিস অফিসার লিটন।কাউখালী চালক সমিতির সভাপতি মোঃ শাহাজাহান।ইপসা কাউখালী ব্রাঞ্চের প্রতিনিধি জ্ঞানেরেন্দু বিকাশ খিসা।কাউখালী উপজেলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।এবারের প্রতিপাদ্য, আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি।
এ বিষয়কে সামনে রেখে,প্রধান অতিথির বক্তব্য ও আলোচনায়, চালক সমিতি ড্রাইভারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন।
সড়কের সকল ধরনের আইন মেনে চলে, ড্রাইভিং লাইসেন্স করে, বৈধভাবে গাড়ি চালানো এবং সড়কের সকল ধরনের বিধি বিধান মেনে চলতে, ও জাতিসংঘ ঘোষিত, সড়ক দূর্ঘটনার ৫টি, অতি ঝুঁকিপূর্ণ বিষয় আইনের মাধ্যমে নিশ্চিত করতে,
বিশেষভাবে অনুরোধ সহ জোর দাবি জানান তিনি।
বিষয় গুলো হলোঃ-
১। গতি
২। হেলমেট
৩। মাদক সেবন করে কোনভাবেই গাড়ি চালানো যাবে না।
৪। শিশু আসন নিশ্চিত করতে হবে।
৫। সিটবেল্ট ব্যবহার করতে হবে।