ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নন্দীগ্রামে সাংবাদিক লিটনের বিরুদ্ধে মামলার প্রতিবাদ, আল্টিমেটাম

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক রাজু আহমেদ লিটনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। উপজেলার কাথম গ্রামের চোরচক্র এবং মাদক কারবারিসহ পৃষ্ঠপোষকদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ গেটে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

সাংবাদিক তানসেন আলী মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক রাসেল মাহমুদ মিজানুর রহমান মুকুল, এমদাদুল হক, হাফছা খাতুন, কামরুজ্জামান ফারুক, রাসেল খান, আব্দুল করিম, ইউনিয়ন যুবলীগ নেতা শামীম হোসেন, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন, উপজেলা ছাত্র পরিষদের সভাপতি রিপন আহমেদ।

বক্তারা বলেন, সম্প্রতি কাথম গ্রামে চুরির ঘটনায় চোরকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। চুরিকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেসময় ঘটনাস্থলে ছিলেন সাংবাদিক লিটন। এ বিষয়ে থানায় অভিযোগ এবং সাধারণ ডায়েরি করা হয়। গণপিটুনির শিকার এক ব্যক্তি ঘটনার কয়েকদিন পর সাংবাদিক লিটনসহ ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪জনের বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। নন্দীগ্রাম থানার ওসিকে অভিযোগটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা থানার উপ-পরিদর্শক এটিএম রফিকুল ইসলাম জানান, বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন চেয়েছেন। তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

লেখক