সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে অগ্নিকান্ডে ১১টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
আজ রবিবার সকাল সাতটার দিকে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভষ্মিভুত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়েল্ডিং, মুদিদোকান, চা ও হোটেল, কম্পিউটার, মোবাইল, বস্ত্র, টেইলার্সসহ বিভিন্ন দোকান রয়েছে।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারী সুত্র জানায়, তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এতে ৫০লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে,বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জানিয়েছে দফতরটির শীর্ষ কর্মকর্তা