ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

জয়পুরহাটে শিশুকন্যাকে হত্যার করলো মা

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পৌর এলাকায় নিজ শিশুকন্যা সন্তানকে হত্যা করেছে তার মা মৌমিতা পাল। শিশুকন্যাকে হত্যার পর থানায় মা জয়পুরহাটে পারিবারিক কলহ ও হতাশার জেরে সাড়ে চার বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে জয়পুরহাট শহরের বারিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিজ কন্যাকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করা মৌমিতা পাল (৩০)সোনালী ব্যাংকের জয়পুরহাটের পাঁচবিবি শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা নয়ন পালের স্ত্রী। স্বামীর চাকরির সুবাদে গত পাঁচ বছর ধরে জয়পুরহাট শহরের বারিধারা এলাকায় বসবাস করেন তারা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে নয়ন পাল ও মৌমিতার দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। তারপর কন্যাসন্তানের জন্মের পর দাম্পত্য কলহের পাশাপাশি মৌমিতা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মৌমিতা মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে শিশুটির গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। পরে থানায় এসে ঘটনা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

ওসি আরও বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

লেখক