খুলনা জেলা প্রতিনিধি,
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র”। এই মন্ত্রকে ধারন করে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম মহোদয়ের নির্দেশনায়, ডুমুরিয়া থানায় অদ্য ২৯/১০/২০২২ তারিখে শহীন স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম, প্রধান অতিথি তার বক্তবে বলেন আমরা সংখ্যা লঘুনা।আমাদের সকলকে একত্রিত ভাবে কাজ করতে হবে। পুলিশি জনতা, জনতারাই পুলিশ। এই সোল্লগানকে সামনে রেখে আমাদের সবাইকে দূর্নীতিবাজদের বৃদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত কুমার সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রইম এ্যান্ড অপস্) খুলনা জেলা, এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু সহ উপজেল নিবার্হী অফিসার, সাধারন সম্পাদক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, আহবায়ক কমিউনিটি পুলিশিং কমিটি, ডুমুরিয়া সহ ডুমুরিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব সেখ কনি মিয়া, বিপিএম।