প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন।
মঙ্গলবার ( ১ নভেম্বর ) বেলা এগারোটায় যুব উন্নয়ন অধিদপ্তর আহলাদিপুর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক,সনদপত্র, সফল আত্নকর্মী ও সফল যুব সংগঠকের মাঝে ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলী। সফল যুব সংগঠক হিসেবে ক্রেষ্ট গ্রহন করেন মোঃ গোলাম মোস্তফা। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।