ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গণপ্রকৌশল দিবস পালন

রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার সকালে ‘টেকসই উন্নয়নে, নবায়নযোগ্য জ্বালানী’ প্রতিপাদ্য সামনে রেখে গণপ্রকৌশল দিবস’২২ ও আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় শহরের শিল্পকলার সামনে সংগঠনের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পান্না চত্বর, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবদুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী ইমদাদুল হক বিশ্বাস। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। দেশের অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে প্রকৌশলীরা।

লেখক