ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ডোমারে মাদক সেবন কালে ৩ মাদকসেবী আটক

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মাদক সেবনকালে ৩ জন মাদকসেবীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার (৮নভেম্বর) মাদক ও জুয়া বিরোধী অভিযান কালে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে এসআই আনিছুজ্জামান ও সঙ্গীয় ফোর্স রাত ১.৩০ ঘটিকায় বোড়াগাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর এলাকার বাবুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে
হাফিজুল ইসলাম (৩০) ও মটুকপুর মাস্টার পাড়া এলাকার সোহেল রানা (২৮)। ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম আটকের বিষয়টি নিশ্চিক করে জানান, মাদক সেবক কালে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশি আইনে ৩৪ ধারা মোতাবে মামলা দায়ের করে বুধবার দুপুরে আসামীদের নীলফামারী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সন্ত্রাস, মাদক, জুয়া, ইফটিজিং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

লেখক