ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে জকিগঞ্জে সিলেট জেলা যুবদলের লিফলেট বিতরণ

মোঃ জামাল উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধিঃ-

১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা শেষে লিফলেট বিতরণ সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী ১৯ নভেম্বর জাতীয়তাবাদী দলের সিলেট বিভাগীয় গণসমাবেশ কোন ষড়যন্ত্রই ঠকাতে পারবে না। গণ সমাবেশ সিলেটের ইতিহাস হয়ে থাকবে। সিলেট বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ আরো বলেন, পূর্বের গণসমাবেশ গুলোর মত বাস, লঞ্চ এমনকি ট্রেনও বন্ধ করে দিতে পারে এই ফ্যাসিস্ট সরকার। আমাদের যে কোন উপায়ে গণসমাবেশে যোগ দিতে হবে। দেশের মানুষ এই সরকার কে আর চায় না। তারা দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে। দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। বিএনপির গণসমাবেশ দেখে ভয়ে বেফাঁস কথাবার্তা বলছে আওয়ামীলীগ। এই অবৈধ সরকার কে আর সময় দেয়া হবে না, নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, জাকিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলা যুবদলের আওতাধীন ৯টি ইউনিয়ন ও পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিএনপি, ছাত্রদল নেতৃবৃন্দ।

লেখক