ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিলেট বৃহৎ মানুষের কর্মসংস্থান পাথর কুয়ারি পরিদর্শনে মন্ত্রণালয় প্রতিনিধিদল

মোঃ জামাল উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা (সিলেট)প্রতিনিধিঃ-

দীর্ঘ চারবছর যাবত থেকে বন্ধ থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি পাথর কোয়ারি পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের প্রতিনিধিদল।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সরেজমিনে উৎমা, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা ও রতনপুর পাথর কোয়ারি পরিদর্শন করেছেন।

শুক্রবার সকাল থেকে বিকাল ৩-৩০ মিনিট পর্যন্ত প্রতিনিধি দল ভোলাগঞ্জ পাথর কোয়ারি, শাহ আরেফিন টিলা ও রতনপুর পাথর কোয়ারি এলাকা ঘুরে দেখেন।
এর আগের দিন বৃহস্পতিবার বিকেলে তারা উৎমা পাথর কোয়ারি পরিদর্শন করেছেন।

পরিদর্শন কালে প্রতিনিধিদল স্থানীয় লোকজনের সাথে কথা বলেন,স্থানীয় লোকজন কোয়ারি বন্ধ থাকায় তাদের জীবনমানের বিভিন্ন পরিবর্তনের বিষয় প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছেন।

প্রতিনিধিদল স্থানীয় লোকজনের দুঃখদুর্দশার কথা শুনেন, পাশাপাশি তারা কোয়ারির মজুতকৃত পাথরের গভীরতা, পাথরের পরিমাণ ও স্থানীয় লোকজনের বিষয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন দাখিল করবেন বলে স্থানীয়দের আশ্বস্ত করেছেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নায়েব আলী, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এর পরিচালক মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম রফিকুল ইসলাম, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এর উপপরিচালক মো. মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার ডিএম সাদিক আল শাফিন প্রমুখ।

লেখক