বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা কর্তৃক গাইবান্ধার ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা ও গোবিন্দগঞ্জের সমকালের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ১৮ নভেম্বর/২২ ইং শুক্রবার বিকালে উপজেলার চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সভাপতিত্বে ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধা’র সহ সভাপতি ভুক্তভোগী রবিন সেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির গাইবান্ধা প্রতিনিধি রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন,মাসুম বিল্লাহ্, লাল চান বিশ্বাস,রিপন আকন্দ, ইসমাইল,দৈনিক যুগের আলো আসাদুজ্জামান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার সময়ে বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক মানবজমিন ও মাছরাঙা টিভির সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির সাংবাদিক মিলন খন্দকার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রবিন সেন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গোবিন্দগঞ্জে কাজে অনিয়মের খবর প্রকাশ করায় সমকাল পত্রিকার সাংবাদিক এনামুল হকের উপর হামলাকারীদের গ্রেফতারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।