ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় পরিত্যক্ত ডোবা থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় পরিত্যক্ত ডোবা থেকে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া এলাকার দক্ষিণপড়ার একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তা বন্দি মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়সহ এসব কংকাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়গুলো ২০ থেকে ২৫ বছর আগের পুরাতন বলে জানিয়েছেন বগুড়া সদর থানার এসআই রুম্মান হাসান।জানা যায়,প্লাস্টিক ও পুরাতন সামগ্রী সংগ্রহকারী(টোকাই) গোকুল ইউনিয়নে বাঘোপাড়া এলাকায় প্লাস্টিক ও পুরাতন সামগ্রী সংগ্রহ করার সময় ওই এলাকার দক্ষিণ পাড়ার পরিত্যক্ত ডোবায় তারা একটি প্লাস্টিকের বস্তা খুঁজে পায়। তারা সেই বস্তা খুলে মানুষের তিনটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জরুরী পরিসেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে সদর থানার এসআই রুম্মান হাসান ঘটনাস্থলে এসে মাথার খুলি ও হাড়গুলো উদ্ধার করে।

স্থানীয়রা ধারনা করছেন কে বা কারা মানুষের মাথার খুলি ও হাড়গুলো অন্য কোন স্থান থেকে নিয়ে এসে রাতের অন্ধকারে এখানে রেখে গিয়েছে।বগুড়া সদর থানার এসআই রুম্মান হাসান জানান,কংকালগুলি থানায় নিয়ে এসে জিডি করেছি এদের ডিএনএ পরীক্ষা করা হবে। তাহলে এর প্রকৃত বিষয় জানা যাবে।
তিনি আরও জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে

লেখক