ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় এস এস সি ও দাখিলে ২৪৫ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় এসএসসিতে জেনারেল শাখায় এবার ২০০ জন ও ভোকেশনাল শাখায় ৩৯ জনসহ সর্বমোট ২৩৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বরাবরের মতো এবারও সর্বোচ্চ সংখ্যক ৬৩ জন জিপিএ-৫ অর্জন করে উপজেলার সেরা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে আর.কে লাইসিয়াম উচ্চ বিদ্যালয়। এদিকে, দাখিলে ইটাউরী আলিম মহিলা মাদ্রাসা থেকে ৪ জন ও সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ভোকেশনাল শাখায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হতে সর্বোচ্চ সংখ্যক ৩৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে ১৮ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১৬ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে ১৬ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হতে ১৫ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ জন, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৯জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় হতে ৯ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ৮ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় হতে ৬ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ভোকেশনালে এবাদুর রহমান চৌধুরী বিজনেস এন্ড টেকনিকেল কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

লেখক