ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সুন্দরগঞ্জে মাদ্রাসার ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাহমানিয়া মাদরাসার ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ জরমনদী (বিশ্বরোড সংলগ্ন) গ্রামে রাহমানিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)’র ব্যবস্থাপক (প্রশাসন) মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজিজার রহমান, সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, মিনিস্টার প্লাজার সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মাওলানা তারা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লেখক