ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বগুড়ায় বাসচাপায় ভটভটির যাত্রীসহ ৩ জন নিহত

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শেরপুরে বাসচাপায় ভটভটির যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন।নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা গোপাল সরকার। তিনি একটি বেসরকারি কোম্পানির বিপণন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদের হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় একটি ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী গোপাল সরকার ও অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তি নিহত হন। অজ্ঞাতপরিচয় অপর ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।স্থানীয়দের সহযোগিতায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, ‘নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তবে আরও দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনার পরপরই বাসটির চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

লেখক