ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ভেজাল সার কারখানা মালিককে জরিমানা

রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে গতকাল সোমবার এক বাড়িতে ভেজাল সার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তাকে ১৫ দিনের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যামান আদালত। এসময় দুই টন ভেজাল সার ও একটি পিআপ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শরীফ শেখ। তিনি বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজের বাড়িতে প্রায় দুই মাস ধরে শরীফ ভেজাল সার তৈরি করে আসছিলেন। তাঁর কারখানায় জিপসাম, বোরণ ও জিংক তৈরি করা হতো। ইট, টাইলসের গুড়া প্রভৃতি দিয়ে জিংক তৈরি করা হতো। এসব সার বিভিন্ন ব্যান্ডের প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হতো। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুপুর আড়াইটায় শুরু করা অভিযান সম্পন্ন হয় বিকেল ৫টায়। অভিযানে তাকে ১৫ দিনের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া দুইটন সার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
অভিযানের সত্যতা স্বীকার করেছেন ইউএনও আম্বিয়া সুলতানা। তিনি বলেন, ভেজাল সার তৈরি করার পর দেশের বিভিন্ন দামি কোম্পানীর প্যাকেটে ভরে তা বাজারে বিক্রি করা হতো। এতে করে কৃষকেরা ভেজাল সার কিনে প্রতারিত হচ্ছিলো। পাশাপাশি ভেজাল সারের জন্য ক্ষতিগ্রস্থও হচ্ছিলো। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

লেখক