ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

খুলনার ডুমুরিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনার ডুমুরিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির আয়োজনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা গাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সংগঠনের সাধারন সম্পাদক হেমন্ত কিশোর মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,বীর মুক্তিযোদ্ধা সুধাংশু ফৌজদার ও বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ মল্লিক,আ’লীগ নেতা জামিল আকতার লেলিন,ঠিকাদার বদরুদ্দোজা বাবলু।৷

আরো উপস্হিত ছিলেন সংগঠনের সহসভাপতি কৃষ্ণ পদ সাহা ও সিরাজুল ইসলাম,এ্যাড.আশরাফু আলম রাজু,রীণা পারভীন,অঞ্জনা রায়,সাব্বির হোসেন বাপ্পি,আসাদুজ্জামান মোড়ল,খান ওলিয়ার রহমান প্রমূখ।

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিন করে।

লেখক