ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীর গজনী অবকাশে ফুড কর্নার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মো: আতিকুর রহমান খান,ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ফুড কর্নার উদ্বোধন করলেন শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার । আজ শনিবার বিকালে শেরপুর জেলা প্রশাসনের তত্তাবধানে পর্যটকদের সূবিধার্থে অবকাশে ভ্রমনপিপাসুদের খাদ্যের চাহিদা মিটানোর জন্যে এ ফুড কর্নারে দেশী খাবার সহ চাইনিজ খাবার সংগ্রহ বা অর্ডার করা যাবে ।

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার সাংবাদিকদের জানান, শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গজনী অবকাশকে আধুনিকায়ন কারার জন্যে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই পর্যটন থেকে ভ্রমন পিপাসুদের সূবিধার্থে এই ফুড কর্নার অনেক কাজে আসবে ।

তিনি আরো বলেন রাংটিয়ায় একটি হোটেল স্থাপনের জন্যে অফিসিয়ালের কাজ চলমান রয়েছে । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদীর আহাম্মেদ,উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া সহ উপজেলা ও জেলায় কর্মরত সাংবাদিকরা । এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় ।

লেখক