ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শেরপুর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিনকে মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করছেন পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। ১১ ডিসেম্বর রবিবার দুপুর ১২.৩০ মিনিটে শেরপুর পুলিশ লাইনে এ শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

থানার সুত্রে জানা গেছে মোহাম্মদ ফরিদ উদ্দিন ঝিনাইগাতী থানায় ২০২১ সালের জুলাই মাসে যোগদান করেন। যোগদানের পর থেকে তার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছেন। তিনি চাঞ্চল্যকর ফেকাশু হতাকান্ড সহ বেশ কিছু মামলার অসাধারণ কৃতিত্ব দেখান। তিনি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভূইয়ার নেতৃত্বে এবং দিক নির্দেশনায় তাহার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করায় নভেম্বর /২০২২ মাসে শেরপুর জেলার শ্রেষ্ঠ সাব- ইন্সপেক্টর হিসাবে মনোনিত করেন।

তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ৬ভাই-বোনের মধ্যে তিনি ৫ম। ব্যক্তি জীবনে ১ ছেলে ১ মেয়ের জনক। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯৯৫ সালে কনষ্ট্যাবল পদে যোগদান করেন। ২০০৬ সালে তিনি এএসআই পদে পদোন্নতি পান। ২০১২ সালে তিনি সাব- ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে তাহাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চাকুরী জীবনে তিনি জাতি সংঘ শান্তি মিশন সুদানে গিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভূইয়া বলেন, “আমার অধিনস্ত সকল অফিসারগণই অত্যন্ত মেধাবী ও চৌকুশ।

লেখক