ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার মহান বিজয় দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

১৩ ডিসেম্বর ২০২২খ্রি: মঙ্গলবার, সন্ধ্যা ৬ ঘটিকায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয় মহান বিজয় দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায়৷এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন, নিরাপদ সড়ক দাবির পাশাপাশি সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করে থাকেন। মহান বিজয় দিবস পালন উপলক্ষে নিসচা আলোচনা সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং যথাযথ মর্যাদায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, কোষাধাক্ষ জুয়েল বিশ্বাস, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য সর্দার বাদশা, গাজী সোহেল আহমেদ, আলিমুল ইসলাম, বাপি বিশ্বাস, শাওন, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল।

লেখক