ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ১ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা পাকা করন কাজের উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ১ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে সাহাগোলা ইউনিয়নের মোহীনির মোড় হতে তেডারিয়া বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা পাকা করন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে ১ নং সাহাগোলা ইউনিয়ন আওয়ামী-লীগের আয়োজনে এলজিইডি নওগাঁর ব্যাস্তবায়নে আত্র ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি মো.শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী-লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ডিএস জাহিদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাস আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মল্লিক, সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মামুনুর রশিদ,সাহাগোলা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি সামসুল আলম,সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশসহ আত্রাই উপজেলা ও সাহাগোলা ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক প্রমুখ।

লেখক