ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেলেন পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে মুহাম্মদ তাজ উদ্দিনের নিকট এ দায়িত্ব অর্পণ করেছেন।

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারির বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমে প্রকাশ করেন।

এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ১৬ ডিসেম্বর ব্যক্তিগত সফরে কাতার যাচ্ছেন। তার স্থলে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পালনে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন সকলের সহযোগিতা কামনা করেছেন।

লেখক