ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল চোরের

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে এসে অজ্ঞাতনামা (৪৫) এক চোর ধরা খেয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন।সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রহিম মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিম মিয়া জানান, রাতের ওই সময় ভাঙ্গামোড় গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নুরু মিয়ার বাড়ির গরু চুরি করে একটি চোরের দল। এসময় টের পেয়ে লোকজন ধাওয়া করলে এক চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক এই চোরকে মৃত ঘোষণা করেন।এ বিষয় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।

লেখক