ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নাটোরে কোটি টাকার হেরোইনসহ ২জন শীর্ষ মাদক কারবারি আটক

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে নাটোর পৌর এলাকার ঈদগাহ মাঠের সামনে থেকে ১কেজি ৫৩ গ্রাম হিরোইন সহ দুইজন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জের দিক নির্দেশনায় ১৯ শে ডিসেম্বর বিকেলে মেজর মোহাম্মদ আনিসুজ্জামান অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সাংবাদের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ৮নং ওয়ার্ডস্থ নাটোর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে একটি বিশেষ অভিযান চালিয়ে ১কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ২জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাকিম হোসেন মুন্না(৩২)।সে নাটোর পৌর এলাকার উত্তর বড়গাছার মোঃ নজরুল ইসলামের ছেলে। অপর আসামি মোঃ শাহাদাৎ আলী(৩০)। সে একই এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

লেখক