রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ এই শির্ষক প্রতিপাদ্য সামনে রেখে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২১শে ডিসেম্বর সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলার উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস। উদ্বোধন আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নূরজাহার আক্তার সাথী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধূসুদন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজা সূর্য্য কুমার ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা। দুই দিন ব্যাপি এই মেলায় ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজকের অনেক ক্ষুদে বিজ্ঞানী বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করেছে। এসব ক্ষুদে বিজ্ঞানী থেকেই একদিন বড় বিজ্ঞানী তৈরি হবে। আলোচনা সভা শেষে ৮ টি দলে বিভক্ত হয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।