ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ঝালকাঠিতে ভয়াবহ আগুনে সাংবাদিক মানিক রায়ের ঘর পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধি – পার্থ বেপারীঃ

ঝালকাঠি শহরে ভয়াবহ অগ্নিকান্ডে চ্যানেল আই এর ঝালকাঠি প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সাড়ে ৭টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের ওই এলাকায় একটি বিশাল কাঠের ঘরে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় ও তার দুই ভাই গনেষ রায় ও রতন রায় পরিবার নিয়ে বসবাস করেন। রাত ৮টার দিকে ঘরের দোতালায় হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের লোকজন ছুটোছুটি শুরু করেন। মুহুর্তের মধ্যে লেলিহান আগুন কাঠের ঘরটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষনে আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ সাংবাদিক মানিক রায় জানান, আগুনে পুড়ে ঘর ও মালামাল কিছুই রক্ষা পায়নি। ঘরসহ এতে তিন ভাইয়ের পরিবারের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

লেখক