ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী ও এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রাম থেকে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।নিহতের নাম অপূর্ব বিশ্বাস (১৫)। তার বাবার নাম নিরোধ চন্দ্র বিশ্বাস। তিনি জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের বাসিন্দা। অপূর্ব জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
অপূর্ব বিশ্বাসের চাচা রুপ কুমার বিশ্বাস বলেন, গতকাল রোববার সে নামযজ্ঞানুষ্ঠানে ছিল। রাতে বাড়িতে আসে। বাড়ি এসে খাওয়া-দাওয়া করে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সকাল হলেও সে ঘুম থেকে উঠছিল না। তাকে অনেক ডাকাডাকি করা হয়। এক পর্যায়ে ঘরের জানালা দিয়ে দেখতে পাই ঘরের আড়ার সাথে অপূর্ব ঝুলে আছে । তিনি চিৎকার দিলে বাড়ি ও আশেপাশের লোকজন এগিয়ে আসে। ঘরের দরজা ভেঙে তাকে বের করা হয়। ততক্ষণে সে মারা গেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আত্মহত্যার কারন জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর হাসপাতাল সূত্রে জানা যায় অপূর্বের লাশ বিকেলে আনা হয়েছে।
অপর দিকে রাজবাড়ী সদর উপজেলা চরলক্ষ্মীপুর গ্রামের হালিম পাঠানের স্ত্রী চায়না বেগম( ৪৮) এর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপূর্ব ও চায়না বেগমের লাশ একসময় ময়না তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।

লেখক