ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে বাংলার গায়েন সাথীকে সংবর্ধনা

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আর টিভি বাংলার গায়েন সিজন ২ এর ১ম রানার্স আপ সাথী আকতারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সাথী আকতার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিযোগী ছিলেন।সাথী আকতার তার অনুভূতিতে আরটিভি কর্তৃপক্ষ ও বাংলার গায়েন আয়োজক এবং বিচারক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার মত ক্ষুদ্র একজন গায়ক এতোবড় যাইগাতে যেতে পারা বা সম্মানে ভূষিত হতে পারবে তা কখনো ভাবতে পারেননি। তাকে ভোটদানকারী ও শুভাকাংখী এবং তার শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কারে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন, সাথী আমাদের আত্রাইয়ের গৌরব বয়ে এনেছেন। তার আগামী দিনগুলো ভালো কাটুক এবং একজন ভালোমানের শিল্পী হিসাবে দেশ-বিদেশে শুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ার প্রত্যাশা জ্ঞাপন করেন।সংবর্ধনা অনুষ্ঠানে আইসিটি অফিসার সানজির আহম্মেদ শিশির, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ, শিল্পকলা একাডেমির শিক্ষক মামুনুল হক, আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

লেখক