ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গ্রীষ্মকালীন বারি পেয়াজ-৫’র মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)র পেইস প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ (বারি পেয়াজ-৫) চাষের প্রদর্শনী প্লট কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগরএলাকায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল(ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর এসডিসির পরিচালক (কার্যক্রম) খোন্দকার হামিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, ফরিদপুর এসডিসির প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ লিয়াকত আলী, সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর আব্দুর রহমান ও মোঃ রাজু আহম্মেদ, গ্রীষ্মকালীন পেয়াজ (বারি পেয়াজ-৫) চাষী মোঃ মানোয়ার মোল্লা সহ প্রমুখ।

লেখক