ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি হয়েছে।

মেলার স্টল পরিদর্শণ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ওসি তারেকুর রহমান সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,তথ্য অফিসার সানজির উদ্দিন শিশির, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, অমরেন্দ্র নাথ সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৬ ডিসেম্বর সোমবার দু’দিন ব্যাপী স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। মেলায় উপজেলার ১২টি স্কুল ও কলেজ অংশ গ্রহণ করে ।

লেখক