ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নিসচার পৃষ্টপোষক শরফ উদ্দিনের পিতার ইন্তেকালে নিসচা বড়লেখার উপজেলা শাখার শোক প্রকাশ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক শরফ উদ্দিনের পিতা আব্দুর রাজ্জাক (মিনই মিয়া) সাহেব আজ দুপুর ১:৩০ ঘটিকায় পৌর শহরের ২নং ওয়ার্ড হাটবন্দ নিজ বাসভবনে ইন্তেকাল হইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন) তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এক শোক বার্তায় বলেন, নিসচার পৃষ্টপোষক শরফ উদ্দিনের পিতা নায়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের উপদেষ্টা ও হাটবন্দ এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রাজ্জাক সাহেব একজন সৎ ও ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর মৃত্যতে এলাকাবাসী একজন প্রবীন ব্যক্তিকে হারালো। এসময় নিসচা বড়লেখা উপজেলার পক্ষ থেকে নেতৃবৃন্দরা মরহুম আব্দুর রাজ্জাক (মিনই মিয়া) সাহেবের অবদানের কথা স্মরণ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অংসখ্য গুণোগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক শরফ উদ্দিনের পিতা আব্দুর রাজ্জাক (মিনই মিয়া) সাহেব আজ দুপুর ১:৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার নামাজ বাদ এশা রাত ৮ ঘটিকায় উত্তর চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় পরে জফরপুর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

লেখক