মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। বগুড়া সদরের শহরদীঘি এলাকায় বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে এসআই জানান, সকাল ৮টার দিকে শহরদীঘি এলাকায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন ওই যুবক। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ভাঙা ট্যাব,হেডফোন ও মানিব্যাগ পাওয়া গেছে।তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় বের করতে পিবিআই আঙুলের ছাপ নিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।