মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফলে এই উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম শহীদ রন্জু। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ১৪৫টি কেন্দ্রে শুরু হয়। ভোটার উপস্থিতি কম থাকার কারণে নিদিষ্ট সময় বিকাল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এর সাথে কথা হলে তিনি বলেন ,সকলের আন্তরিকতায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দিনভর সাঘাটা ফুলছড়ির মানুষ নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন। এ কারণে ফলাফলে আমি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছি।রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন,বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে কঠোর অবস্থানে থাকায় অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন,১৪৫টি কেন্দ্রের মধ্যে কয়েকটি ছাড়া নির্ধারিত সময় সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে।নির্বাচন চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ শেষে স্ব স্ব কেন্দ্রেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।ফুলছড়ি ও সাঘাটা উপজেলার উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন। ১৪৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এই নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও মাঠে সক্রিয় আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী (জাপা) এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল) নির্বাচনী মাঠে সক্রিয় অবস্থানে ছিল।