ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর কম্বল বিতরণ

রাজবাড়ীতে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে শহীদওহাবপুর ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার ১৩ জানুয়ারি বিকালে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরের পশ্চিম রুপপুর স্কুল মাঠে শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল তুলেদেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরু ভুঁইয়া, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন খান প্রমূখ।

 

লেখক