ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

এ এম ফাহাদ :

খাগড়াছড়ি জেলা সদরের শালবন মুক্তিযোদ্ধ্যা পল্লি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ মান্নান খাঁন নামক এক ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার শালবন মুক্তিযোদ্ধা এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন। ভ্রাম্যমান আদালতের অভিযানে মোঃ মান্নান খানকে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ এরফান উদ্দিন বলেন, এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

লেখক