ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর বদলগাছীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ৷

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ মাদক ট্যাবলেট ট্যাপেন্টাডল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ।

জানাযায় ১৪ জানুয়ারী রাত অনুমান ৮ টায় গোপন সুত্রে জানতে পেয়ে পুলিশ গোবরচাঁপাহাটের কাজীরমোড় নামক স্থান থেকে ১২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদুর রহমান রাজু (৪২) কে গ্রেপ্তার করেন৷
গ্রেপ্তারকৃত মোঃ মাসুদুর রহমান রাজু সিরাজগঞ্জ জেলার সদর থানার নিয়ামতপুর গ্রামের মৃত আসাদুল্লা মন্ডলের ছেলে।

এ সময় তার কাছ থেকে নগদ ৫২ হাজার টাকাসহ রেজিস্ট্রি বিহীন এ্যাপাছি ১৬০ সিসি একটি মটরসাইকেল জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷

লেখক