ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

দৈনিক মাতৃকণ্ঠের সিনিয়র রিপোর্টার ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সুশীল দা আর নেই

রাজবাড়ী ঃ

রাজবাড়ীর বহুল প্রচারিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক সুশীল কুমার দাস (৪০) আর নেই। তার মৃত্যুতে মাতৃকণ্ঠ পরিবার গভীরভাবে শোহাহত।

রবিবার ১৫ই জানুয়ারী দুপুর দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকালে তার মৃতদেহ সজ্জনকান্দা রাজবাড়ী পাবলিক হেল্থ সংলগ্ন বাড়িতে নিয়ে আসা হয়। এরপর রাত ৮টায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় তার প্রিয় কর্মস্থল দৈনিক মাতৃকণ্ঠ পরিবারের পক্ষ থেকে, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি এবং পাংশা উপজেলা প্রেসক্লাবে পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক সুশীল দাস গত ১৩ই জানুয়ারী শুক্রবার ভোররাতে স্টোক ও শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পরলে প্রথম তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যবরণ করেন।

মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান, বাবা-মা ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে দৈনিক মাতৃকণ্ঠ পরিবার,দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন, সাপ্তাহিক সাহসী সময়, সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব, প্রথম আলো বন্ধুসভা রাজবাড়ী পক্ষ থেকে শোক প্রকাশ ও তার বিদেহী আত্মা শান্তি কামনা করা হয়। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়

লেখক