ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নীলফামারী ডোমারে স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার চিকনমাটি সাহা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৭টায় হাওয়া বেগমের স্বামী ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহিদ আলী প্রামানিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজন ও প্রতিবেশীরা তার জানাজার জন্য মরদেহের গোসল করানোর সময় স্ত্রী হাওয়া বেগম কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃত শাহিদ আলী প্রামানিকের বড় জামাই দুলাল হোসেন। তিনি বলেন, সকাল ৭টায় আমার শ্বশুর শাহিদ আলী ও দুপুর ১২টায় শাশুড়ি হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুজনের জানাজা শেষে দাফন করা হবে।

এ বিষয়ে ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। একইসঙ্গে এভাবে দুজনের মৃত্যু মোটেও কাম্য নয়।

লেখক