ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে বিভিন্ন অফিসের পরিত্যক্ত জমিতে নানা জাতের ফসল উৎপাদন

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-

শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মুহাম্মদ রোকনুজ্জামান তার নিজস্ব কার্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে অফিস চত্বরের খালি পরিত্যক্ত জায়গায় ভূট্টা চাষ করেছেন।

অফিস চত্বরে পরিত্যক্ত প্রায় ৩০/৩৫ শতাংশ জমিতে উন্নত জাতের ভূট্টা চাষ করছেন তিনি। জৈব সার দিয়ে ভূট্টা চাষ করায় উৎপাদন অনেক ভালো হয়েছে। ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তার আসল উদ্দেশ্য হলো কৃষকদের দেখানো— যাতে প্রত্যেক কৃষকরা তাদের বাড়ির আশপাশ আঙ্গিনা পরিত্যক্ত জমিগুলো খালি না রেখে নানা জাতের সবজি, শিম, টমেটো, কপি, লালশাক, মূলা, বেগুন ও ভূট্টাসহ অন্যান্য ফসল চাষ করে।

এতে নিজেদের পরিবারের পরিত্যক্ত জমি থেকে নানা জাতের সবজি উৎপাদন করে নিজেদের পরিবারের চাহিদা পূরণ করতে পারবে। এই পরিত্যক্ত জমিগুলোতে বছর জুড়েই বিভিন্ন মৌসুমের নানা জাতের সবজি চাষ করে খেতে পারবে। এতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে অপরদিকে জৈব সার দ্বারা বিষমুক্ত ভালো মানের সবজি খেতে পারবে।

এ ব্যপারে ঝিনাইগাতি উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সাথে কথা হলে তিনি জানান, ‘কৃষকদের এবং বিভিন্ন অফিসের পরিত্যক্ত জমিগুলো খালি না রেখে বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করার লক্ষেই এই উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে বুঝাতে চাই প্রত্যেকেই পরিত্যক্ত ভূমি থেকে সব ধরনের ফসল সব সময় উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সকলেই যদি বাড়ির আশপাশ আঙ্গিনাসহ পরিত্যক্ত ভূমি ফেলে না রেখে পরিত্যক্ত ভূমিতে উৎপাদনে উৎসাহী হয় তাহলে দেশের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখা সম্ভব।’
বর্তমানে ঝিনাইগাতি সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মৃনাল কান্তি সরকার তাঁর অফিসের পরিত্যাক্ত ৫ শতাংশ জমিতে জৈব সার দ্বরা বিষমুক্ত শিম চাষ করেছেন।

একইসাথে ঝিনাইগাতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর তাঁর অফিসের পরিত্যাক্ত জমিতে নানা জাতের সবজিসহ ফুল ও ফলের বাগান করেছেন।

লেখক