কাজী মোঃ সিরাজুল ইসলাম কিচক প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মহিষট্ট গ্রামের মৃত দানেজ উদ্দিনের ৩য় পুত্র মো আবু হায়াত আলী মন্ডল অদ্য দুপুর দেড়টায় স্ট্রোকজনিত কারণে মালোশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মরহুমের বড়ভাই সাবেক ইউপি সদস্য দিরাজ উদ্দিন ও তার ছেলে শিবগঞ্জ পৌরসভায় কর্তব্যরত স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক।মরহুমের জীবনের সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন আমীন।