ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শেরপুরে ৬ কেজি গাজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলার চাঁন্দের নগর গ্রাম থেকে ৬ কেজি গাজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, জামালপুর। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর সদর থানার চৈতনখিলা বটতলা গ্রামের মো. মোক্তার আলীর ছেলে মো. নজরুল ইসলাম (২০) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাড়িরহাটি গ্রামের মৃত আঃ রশিদের ছেলে মো. দুলাল মিয়া (২৬)।

র‍্যাব-১৪, জামালপুরের পাঠানো এক প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে
র‍্যাবের অভিযানিক একটি দল শেরপুর জেলার সদর থানার চাঁন্দের নগর গ্রামে জনৈক মো. বেলাল হোসেনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মিনি ট্রাকের ড্যাস বোর্ডের ভিতর থেকে ৬ কেজি গাজা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক