মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৮ জানুয়ারি)
উপজেলার দামগাড়া পাকা রাস্তা হতে গামড়া পর্যন্ত ৫০০মিটার রাস্তা এইচবিবি কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি এমপি। স্থানীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানার সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, রায়নাগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মুত্তালিব মোল্লা। মাঝিহট্ট যুব সংহতির আহবায়ক বাবুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম শিবগঞ্জ পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমূখ।