ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ ৩ জন আটক

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।গত শুক্রবার এ ঘটনায় আটককৃত ৩ জনকে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মন্জুরুল আলম এর নেতৃত্বে ও এসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার রংপুর-বগুড়া মহা সড়কের মোকামতলা ইউপির মুরাদপুর ৩ মাথা মোড়ে ডিমলা জলঢাকা হতে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহণ এর একটি বাসে তল্লাশী চালায়। এসময় বাসে থাকা ২ যুবকের পায়ের নিচে বিশেষ কায়দায় সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতরে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাসের যাত্রী লালমনির হাট জেলার চিলমারী উপজেলার চরসিন্দুনা গ্রামের ছায়েদ আলী মন্ডল এর পুত্র ইউসুব আলী (৩৩) ও একই গ্রামের মৃত: আব্দুল খালেক এর পুত্র আবুল কালাম (৩৫) কে আটক করা হয়। অপরদিকে একই দিনে রাত্রী ১টা ২৫ মিনিটে একই স্থানে অভিযান চালিয়ে রংপুর-গাজীপুর চৌরাস্তাগামী জেকে স্পেশাল সুপার ডিলাক্স বাস তল্লাশী চালায় পুলিশ।এ সময় ওই বাসের যাত্রী রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার জয়দেব আরাজী গ্রামের মৃত: তাহের উদ্দিন এর পুত্র মানিক মিয়া (৪৫) কে তল্লাশী করার সময় তার পরিহিত জ্যাকেট এর মধ্য থেকে ১৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মন্জুরুল আলম বলেন,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে আমাদের কোন আপোষ নেই। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা রুজু করে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

লেখক