ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর মান্দায় আম বাগানে মিলল ১৮টি ককটেল

নওগাঁর মান্দায় আম বাগানে মিলল ১৮টি ককটেল

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায় একটি আম বাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউপির একটি আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউপির, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আম বাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করেন মান্দা থানার উপ পুলিশ পরিদর্শক ফজলে এলাহী। পরে উদ্ধারকৃত পরিত্যাক্ত ককটেল থানা হেফাজতে নেয় পুলিশ।
মান্দা থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউপির একটি আম বাগান থেকে ১৮টি পরিত্যাক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

লেখক