ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ লাখ টাকা জরিমানা

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকার এমএইচবিআই ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইট ভাটায় অপরিকল্পিতভাবে এবং অনুমতি ব্যাতিরেকে পুকুরের মাটি খনন করে ইট ভাটায় ব্যবহারের দায়ে ইট ভাটা পরিচালক মোজাহের হোসেন চৌধুরীকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যাবহারের দায়ে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এ কাজ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক