ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সময় টেলিভিশনের বার্তা প্রধানের বিরুদ্ধে করা মামরা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধিঃ
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সকাল সোয়া ১১টা থেকে ঘণ্টাব্যাপি এই কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাক। এতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, স্থানীয় প্রত্রিকা দৈনিক আমাদের রাজবাড়ী’র সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আজু শিকদার, চ্যানেল ২৪’র নিজস্ব প্রতিবেদক সুমন বিশ্বাস। সমাবেশ পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল।
বক্তারা বলেন, এই আইন তৈরি করার সময় সাংবাদিকদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়ে ছিল। কারণ এই আইন তৈরি করা হয়েছে সংবাদকর্মীদের কলম রোধ করার জন্য। সংবাদকর্মীদের কোমড়ে দড়ি দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের নামে দেশের বিভিন্ন স্থানে মামলা দেওয়া হচ্ছে। বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। কিন্তু সাংবাদিকেরা রাষ্ট্র বা প্রশাসনের বিপক্ষে নয়। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়। একইসঙ্গে বিভিন্ন অসঙ্গতি প্রকাশ করা হয়। কোনো দপ্তর বা ব্যক্তির অনৈতিক কর্মকান্ড প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নেমে আসে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশে এই অন্যায় মেনে নেওয়া যায়না।
 সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করে দিতে হবে। অন্যথায় দেশে বড় পরিসরে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

লেখক