ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

লটাখোলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শহীদ মিনার উদ্ভোধন

দোহার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও শহীদ মিনার উদ্ভোধন করা হয়েছে।

৯ ফেব্রয়ারী( বৃহস্পতিবার) দুপুরে ১ নং ওয়ার্ডের লটাখোলা হিলসামারি নদীর পাড় ঘেঁষে অবস্থিত এ বিদ্যালয়ের মাঠে খেলা ও শহীদ মিনার উদ্ভোধন করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান আকন্দের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম ।

প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এবার স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ার। আজকে যারা শিক্ষার্থী রয়েছো, আগামী দিনে তোমরাই হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের নাগরিক। এ সময় শিক্ষার্থীদের স্মার্টভাবে তৈরি করতে শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।

শহীদ মিনার দাতা লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, আমি সারাদেশে একশতটি শহিদ মিনার তৈরী করবো। তার মধ্যে আজকের এটি চল্লিশ তম। আর এ কারনে আমরা সবাই ভাষা শহিদের মনে রাখবো।

অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রনি আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাকিব হাসান, সহ-সভাপতি দোহার উপজেলা আওয়ামী লীগ ও চাটার প্রেসিডেন্ট লায়ন ক্লাব ঢাকা ফ্রিডমের লায়ন আব্দুস সালাম চৌধুরী, আবুল বাশার মৃধা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার মন্ডল, মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুল আজিজ, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর মুমিন চৌধুরী, দোহার উপজেলার আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নবী হোসেন প্রমুখ।

লেখক